রাস্পবেরি পাই কি ??
রাস্পবেরি পাই হল একটা সিঙ্গেল বোর্ড কম্পিউটার , যেটা এখন অনেক জনপ্রিয় । এখন কথা হল সিঙ্গেল বোর্ড কম্পিউটার আসলে কি ?? যারা ডেক্সটপ সি পি ইউ ইউজ করছ অথবা গঠন সম্পর্কে জান , তারা জান এখানে একটা মাদার বোর্ড থাকে , যার উপরে প্রসেসর , মেমরি , গ্রাফিক্স কার্ড , নেটওয়ার্ক কার্ড এগুলা আলাদা ভাবে লাগান থাকে । কিন্তু রাস্পবেরি পাই এ , একটা বোর্ড এই সব গুলা একসাথে সমন্বিত ভাবে থাকে ।
কেন রাস্পবেরি পাই ??
আমরা যারা মাইক্রোকন্ট্রোলার জানি , তারা এটাও জানি মাইক্রোকন্ট্রোলার ও একটা স্বল্প প্রসেসিং পাওয়ার ও মেমরির একটা অল্প টাকার কম্পিউটার । যেটা দিয়ে ছোট খাট কোন সিস্টেম , বা রোবটিক্স এ ব্যাবহার করা হয় । কিন্তু রাস্পবেরি পাই একটু ভাল মানের প্রসেসিং পাওয়ার সম্পন্ন কম্পিউটার । যেটা দিয়ে কিনা , বড়সড় কিংবা মাঝারি ধরনের সিস্টেম গুলা ডেভেলপ করা যায় । মাইক্রোকন্ট্রোলার ও রাস্পবেরি পাই এর আর একটা বড় পার্থক্য হল , মাইক্রোকন্ট্রোলার ৮ বিট ও খুবই কম ক্লক স্পিড সম্পন্ন কিন্তু রাস্পবেরি পাই ৩২ বিট এবং উচ্চ ক্লক স্পিড সম্পন্ন ।
রাস্পবেরি পাই এর ধরণ ??
বাজারে অনেক ধরণের রাস্পবেরি পাই পাওয়া যায় । রাস্পবেরি পাই কমিউনিটি , অনেক ফ্লেভার এর রাস্পবেরি পাই বাজারে আনছে , এখন দেখা যাক বিভিন্ন ধরনের রাস্পবেরি পাই এর স্পেসিফিকেশন ।
রাস্পবেরি পাই 2:
Price: $30
Soc Type: Broadcom BCM2836
Processor: Cortex-A7
No. of core: 4
CPU Clock: 900MHz
RAM: 1GB
রাস্পবেরি পাই 3:
Price: $35
Soc Type: Broadcom BCM2837
Processor: Cortex-A53 64-bit
No. of core: 4
CPU Clock: 1.2GHz
RAM: 1GB
